1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণ কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে শত শত মানুষের বিক্ষোভ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণ কাজে বাঁধা দেয়ার প্রতিবাদে খানখানাবাদের প্রেমাশিয়া এলাকায় শত শত মানুষের বিক্ষোভ, একই সাথে ওই এলাকার সুন্দীপাড়া, মৌলবি পাড়াসহ তিনটি গ্রামের পানি নিষ্কাসনের একমাত্র মাধ্যম খাল বন্ধ করে দেয়ার চেষ্টার প্রতিবাদে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে প্রেমাশিয়া এলাকায় এলাকাবাসীরা এবিক্ষোভ করেছে।
জানা গেছে, বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাগর উপকূলে অবস্থিত গ্রাম হচ্ছে প্রেমাশিয়া। দীর্ঘ দুইযুগের অধিক সময় ধরে বেড়িবাঁধ না থাকায় আমাবস্যা -পূর্ণিমার জোরের পানিতে প্লাবিত হয়ে পড়ে পুরো এলাকা। সাঙ্গুর নদীর পাড়ে অবস্থিত এই গ্রামের মানুষ ঘূর্ণিঝড়ের সময় থাকতো উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছিল। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে প্লাবিত হয়ে পড়ায় এই গ্রামের মানুষের ক্ষয়ক্ষতিও অবর্ণনীয়। দূর্যোগের সময় ওই এলাকার শত শত একর জায়গা -জমি ও অনেক বসতঘরসহ সর্বস্ব বিলিন হয়ে যাওয়াতে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার।
সাগরের অবশেষে দীর্ঘদিনের দূর্দশা দূর হচ্ছে এই গ্রামের মানুষের। নির্মিত হচ্ছে বেড়িবাঁধ। বর্তমানে ১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে চলছে বেড়িবাঁধ নির্মাণ কাজ। কথিত শেখ রাসেল স্মৃতি সংসদ নেতা জোবায়েরসহ কতিপয় স্বার্থান্বেষী মহল চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার পায়তারা করায় এলাকাবাসী এই বিক্ষোভ করে।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বর্তমানে প্রেমাশিয়া গ্রামের মৌলভীপাড়া এলাকায় ১ কোটি ৭৯ লাখ টাকার একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এটি বাস্তবায়ন হলে ওই এলাকার ৩৬০ টি পরিবার সাঙ্গু নদীর ভাঙন থেকে রক্ষা পাবে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ওয়াজেদ এবং সুন্দীপাড়া বহুমুখী সমবায় সমিতির সভাপতি জসিম উদ্দিন জানান, খানখানাবাদ শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জুবায়েরের বাঁধার কারণে কয়েকদিন বেড়িবাঁধের কাজ বন্ধ ছিল।

নির্মাণাধীন বেড়িবাঁধ বর্তমান স্থান থেকে বেড়িবাঁধ সরিয়ে পুরো এলাকার পানি চলাচলের একমাত্র মাধ্যম খালের মুখ বন্ধ করে দিয়ে বেড়িবাঁধ নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর একটি আবেদন করেছিল সে। তবে উপজেলা প্রশাসন সবকিছু তদন্ত করে আগের জায়গায় বেড়িবাঁধ নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপের প্রশংসা করেন এলাকাবাসী।

এসময় বিক্ষোভকারীরা বলেন, খানখানাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জোবাইরসহ একশ্রেণির স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বেড়িবাঁধ নির্মাণ কাজে বাঁধার সৃষ্টি করে আসছে। আমরা প্রশাসনের কাছে পানি চলাচল পথ ও স্লুইস গেইটের মুখ সচল রেখে বর্তমান স্থানে বেড়িবাঁধ নির্মাণ কাজ অব্যাহত রাখার দাবি জানাই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য হাফেজ আহমদ জানান, এই বেড়িবাঁধ বাস্তবায়ন হলে ৩৬০ টি পরিবার রক্ষা ও শত শত একর জমির ফসল এবং বিশাল এলাকা জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বেড়িবাঁধের কাজ চলছে। এখানে বাঁধা সৃষ্টি করে কিছু লোক তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের কূমানসে নির্মাণ কাজ বাঁধা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এলাকার প্রবীণ ব্যক্তি শেখ আহমদ, আবদুস সত্তার, সৈয়দুল হক ও মোহাম্মদ ফারুক জানান, দীর্ঘদিন পর বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হওয়াতে এলাকার মানুষ যখন আনন্দে আত্মহারা তখন কিছু লোক বেড়িবাঁধটি অন্যদিকে ফিরিয়ে পানি চলাচলের খাল ও স্লুইস গেইটের মুখ বন্ধ করে দেয়ার পায়তারা চালাচ্ছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম বলেন, নির্মাণাধীন বেড়িবাঁধের চলমান কাজটি অন্যদিকে ফিরিয়ে পানি চলাচল খাল বন্ধ করে বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা করলেও জনগনের দাবির প্রেক্ষিতে পানি নিষ্কাসনের খাল রক্ষা ও জলাবদ্ধতা থেকে এলাকাটি সুরক্ষা দিতে সার্ভে রিপোর্টের ম্যাপ অনুযায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park