1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত

  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ

বাঁশখালীতে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মোঃ সুজন (২২) নাম এক যুবক গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাঁশখালী কলেজ সংলগ্ন কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইটের সামান্য পূর্ব পাশে বাঁশখালী -সাতকানিয়া সংযোগ সড়কের উপর এঘটনা ঘটেছে। আহত মো. সুজন (২২) উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকার মৃত মো. শাহাজাহানের ছেলে। আহত মো. সুজন পেশায় একজন অটোরিকশা চালক বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গুনাগরীস্থ মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যায়, অবস্থা গুরুতর হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক,আহত সুজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তার স্বজনরা।

আহত মো. সুজনের চাচা মো.সেলিম উদ্দিন বলেন, আমার ভাইপোত সুজনকে একই এলাকার মৃত আবুল খাইয়ের এর পুত্র মো. মনজুর আলম ওরফে মনিক্কা এবং তার ছেলে মোঃ রমিজ(ওরফে  পিএল ডাকাত) এবং রাশেলসহ ১৫-২০ জন লোকজন সন্ত্রাসীরা হামলা করেছে, হামলার একপর্যায়ে পিএল নামের ওই সন্ত্রাসী তার হাতে থাকা ছুরি দিয়ে সুজনের পেটে ও শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে, একই সাথে সন্ত্রাসী রমিজ উদ্দিন ওরফে  পিএল ডাকাত এবং তার ভাই রাশেদসহ অন্যান্য সন্ত্রাসীরা মো. সুজনকে এলোপাতাড়ি পিটিয়ে আঘাত করায় মাটিতে পড়ে যায় সুজন। মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে, বর্তমানে সুজনের অবস্থা খুবই আশংকাজনক বলেও জানিয়েছে সেলিম। কি কারণে এই ঘটনা ঘটেছে? জানতে চাইলে সেলিম বলেন, কোন একটা মহিলাকে ফোন করার কথা বলে এঘটনা ঘটিয়েছে, তবে আমার ভাইপোত কোন মহিলাকে ফোন করেনাই বলে অনেক বড় শপথ করেছে,এমনকি বিষয়টি মেম্বারকে বলেছিল আমার ভাইপোত,তবুও তারা কোন ধরণের কথা শুনতে চায়নি, তারা ক্ষিপ্ত হয়ে এঘটনা করেছে।

স্থানীয়রা জানান, রমিজ উদ্দিন ওরফে পিএল নামের ছেলেটি একজন কিশোর গ্যাং লিডার, এলাকায় তার নেতৃত্বাধীন একটি সক্রিয় কিশোর গ্যাং সিন্ডিকেট রয়েছে, দীর্ঘদিন যাবৎ এলাকায় চুরি, ডাকাতি, মদ্যপান, ছিনতাই, পাহাড় দখল ও দেশীয় তৈরি ছুরি, কিরিচ, অস্ত্র-শস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা, ত্রাস সৃষ্টিসহ নানা অপকর্ম করলেও তার সক্রিয় সিন্ডিকেট চক্রের ভয়ে কেউ মুখ খোলতে সাহস পায়না। তারা আরো বলেন, সাম্প্রতিকে ওই এলাকায় দোকান চুরির ঘটনা ঘটেছিল, ওই ঘটনায় রমিজ উদ্দিন পিএল এর নেতৃত্বাধীন সক্রিয় সিন্ডিকেটের সম্পৃক্ততার কথা প্রকাশ হয়ে যাওয়াতে তাদের কয়েকজনকে স্থানীয়রা মারধর করে, ওই ঘটনার পর থেকে সুজনের প্রতি পিএল এর সিন্ডিকেট চক্র ক্ষিপ্ত হয়, এতে সর্বশেষ তারা পরিকল্পিত ভাবে সুজনের উপর হামলা করেছে বলেও বিশেষ সুত্রে জানা গেছে।

এবিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, এখনো পর্যন্ত এধরনের কোনো অভিযোগ আসেনাই, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park