1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় নবগঠিত এডহক কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাঁশখালীর সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ নবগঠিত  এডহক কমিটির প্রথম সভা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ এডহক কমিটির প্রথম সভা উক্ত বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক -কর্মচারীরা  নবগঠিত এডহক কমিটির আহ্বায়ক মুবিনুর রহমান চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। আলোচনা সভা পরবর্তীতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রাক্তন সভাপতি বাবু লায়ন শেখর দত্ত, ইউপি সদস্য মোঃ শওকত আলী, ইউপি বাবু নন্দন দে, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা শিল্পী দেব, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা আব্দুল হক ও শিক্ষক-কর্মচারী, অভিভাবক প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

 

পরে নবগঠিত এই এডহক কমিটির সদস্যরা গুনাগরীস্থ বীর বাঁশখালী রেস্টুরেন্টে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, বিএনপি নেতা রেজাউল হক চৌধুরী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাসেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,  স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park