1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর বৈলছড়ীর চেচুরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে জামায়াতের অর্থসহায়তা

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইন,
চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ী চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার 
পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে এই অর্থ সহায়তা প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ও বাঁশখালী উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের বর্তমান আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, নায়েবে আমীর আব্দুর রহিম ছানবী, সেক্রেটারি ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মহিউদ্দিন, বৈলছড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুর রহমান, সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেনসহ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলামসহ জামায়াত নেতাবৃন্দরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এলাকার সকল বিত্তশালীদের প্রতি অনুরোধ জানান অধ্যক্ষ জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park