1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আবুধাবীতে যুবদল আবুধাবির উদ্যোগে ইফতার ও নবগঠিত কমিটির আলোচনা সভা সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ
আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আবুধাবির উদ্যোগে ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির আলোচনা সভা সম্পন্ন হয়েছে।রবিবার (২৩ মার্চ) বিকেলে আবুধাবির একটি রেষ্টুরেন্টে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের  সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  ইউ এ ই বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউ এ ই বিএনপি যুগ্ন আহবায়ক আলহাজ্ব সরাফত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াজ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শহীদ। সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব।

বানিয়াজ বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম।  সারোয়ার আলম ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, মোহাম্মদ জমির উদ্দিন,  মোহাম্মদ জাবেদ, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, মোঃ আজিমুদ্দিন তালুকদার, আবু রাসেল সোহেল, জিয়াউদ্দিন বাবলু, প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান, মোহাম্মদ ইসমাইল হোসেন, জিল্লুর রহমানসহ যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যুবদলের নেতৃবৃন্দকে পরিচয় করে দেন জাকির হোসেন খতীব। ইফতার পূর্ববর্তী দোয়া মাহফিলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দেশী- বিদেশি সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park