1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাঁশখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৬৭ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ
১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  চট্টগ্রাম বাঁশখালী শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ মে (বৃহস্পতিবার) সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে শ্রমিক কল্যাণের শত শত নেতাকর্মীরা র‌্যালী সহকারে পৌরসভা সদরে এসে উপস্থিত হন, পরে উপস্থিত সকল নেতাকর্মীরা র‌্যালী সহকারে পৌরসভার মিয়ার বাজার থেকে উপজেলা সদর হয়ে থানা গেইট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে এ বর্ণাঢ্য র‌্যালীটি শেষ হয়। 

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

শ্রমিক কল্যাণ বাঁশখালী শাখা সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবু তাহের প্রমূখসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। র‌্যালী ও আলোচনা সভায় পৌরসভা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক কল্যাণের অন্তত কয়েক হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park