1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে প্রবাসীর উপর হামলা ও বাদীকে মামলা তুলে নেয়ার হুমকির প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

দৈনিক সবুজ বাংলাঃ বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালীর খানখানাবাদের পূর্ব রায়ছটা এলাকার ওবায়দুল করিম বেলাল প্রবাসী ও কামরুল  ইসলামের উপর অতর্কিত হামলা, বসতঘর ভাংচুর, মামলা তুলে নিতে বাদীকে হুমকির প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবিতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাহরাইন প্রবাসীর পরিবার।

শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সদরস্থ এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আহত প্রবাসী ওবায়দুল করিম বেলালের স্ত্রী নুসরাত হামিদা আক্তার বলেন, জায়গা-জমি সংক্রান্তে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আলম নুরের পুত্র ফরিদুল আলম এর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসীরা গত ২৯ এপ্রিল বিকেলে আমার শশুর বাড়ীতে হামলা ও ভাংচুর চালায় এবং তারা আমার স্বামীকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে উপর্যুপরি রক্ষাক্ত আঘাত করে। এসময় আমার ভাসুর কামরুল ইসলামকেও বেধড়ক মারধর করেছে তারা। পরে আমি বাদী হয়ে বাঁশখালী থানায় অভিযুক্ত ফরিদুল আলম, মেজবাহ উদ্দিন,শহীদুল আকবর, শাহাবুদ্দিন, লোকমান, ওমর ফারুক, রিয়াদসহ ৭ জনের নাম উল্লেখসহ আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করি। এতে আসামীরা ক্ষিপ্ত হইয়া মামলা তুলে নিতে আসামীরা আমাদেরকে নানা ভাবে হুমকি -ধমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আমার স্বামীসহ পরিবারের কাউকে বাড়িতে থাকতে দিবেনা বলেও প্রকাশ্যে হুমকি- ধমকি দিচ্ছে আসামীরা, প্রতিনিয়ত হুমকি ধমকির কারণে বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ তারা যেকোনো সময় আমাদের উপর আবারও হামলা করতে পারে।

তাই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও  প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তার দাবি করছি এবং আমাদের হামলার ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলুক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আসামী ফরিদুল আলমসহ হামলাকারীদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে প্রফেসর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মাস্টার আব্দুল কাদের, গোলাম রব্বান, আমিনুল ইসলামসহ ভুক্তভোগী প্রবাসীর স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park