1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইউনুস সরকারকে সফল করতে হবে :বাঁশখালীতে হাসনাত আবদুল্লাহ 

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২২৪ বার পঠিত
বাংলাদেশে আর কখনও হাসিনার শাসন ফিরবে না
 আফনান চৌধুরী  :
সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে সফল করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রবিবার (২৫ মে) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আমরা যখন এখানে কথা বলছি, তখনও ঢাকায় ষড়যন্ত্র চলছে। সচিবালয়ে একটা পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। মনে করলে ছাত্র জনতা আপনাদের বিকল্প খুঁজে নিবে। সরকারকে বিতর্কিত করতে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বতীকালীন সরকারকে সফল করতে হবে।বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও বলেন, পলাতক সরকার দেশে ফিরতে পারলে কখনও পালাতো না। বাংলাদেশে আর কখনও হাসিনা শাসন ফিরবে না। গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন। বাঁশখালীর প্রধান সড়কটি সংকীর্ণ। সড়কটি ৪ লেন করতে এনসিপির স্থানীয় নেতৃত্ব কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব ডা. তাসনীম জারা, সুজা উদ্দীন, নাহিদা সরোয়ার নিভা, মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভী, যুগ্ম মূখ্য সংগঠক ইমন সৈয়দ, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক হাসান আরিফ, বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রাম সভাপতি আরিফ মঈনুদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park