1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঈদুল আযহায় বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

আফনান চৌধুরী :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে সাজিদুল করিম আবরার (৬) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মারা যাওয়া শিশু ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চকরিয়াখালী আব্দু রশিদ মেম্বারের বাড়ীর দুবাই প্রবাসী ফারুখ আজমের পুত্র।

পারিবারিক সুত্রে জানা যায়, আজ সকালে বাড়ির পেছনের পুকুরে সবার অগোচরে পড়ে যায় শিশু আবরার। পরে খোঁজাখুঁজি করলে তার মা পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখেন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, শিশুর পিতা দীর্ঘসময় ধরে দুবাইতে প্রবাসে থাকেন। সেখানে তার মাসহ তারা থাকতেন। কয়েকদিন আগে তারা স্বপরিবারে দেশে এসে তাদের ঢাকার বাসায় অবস্থান করেন। কোরবানী উপলক্ষে গতকাল তারা সবাই গ্রামের বাড়িতে আসেন। আজ সকালে পুকুরে পড়ে শিশু আবরারের মৃত্যু ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park