1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঈদ যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে বাঁশখালীর প্রধান সড়কে উপজেলা প্রশাসনের মনিটরিং ও অভিযান

  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই সড়কে বাড়ছে যানজট, তবে এবছর কোরবানির ঈদকে ঘিরে যানজট সৃষ্টি করে যাত্রীদের ভোগান্তিতে ফেলানো এবং অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি চেষ্টা করা হচ্ছে কিনা তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এরই মধ্যে চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

বৃহস্পতিবার বাঁশখালীর প্রধান সড়কের গুনাগরী চৌমুহনী, রামদাশ মুন্সির হাট, চাঁদপুর বাজারসহ প্রধান সড়কের ব্যস্ততম পয়েন্ট গুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদুল আলমের নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন বাস গাড়িতে উঠে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে কিনা তা যাচাই করেন এবং বাস কর্তৃপক্ষের দেয়া টিকেট পর্যালোচনা করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তাও চেক করে দেখেন ইউএনও। যাত্রীদের কাছ থেকে কেউ অতিরিক্ত ভাড়া দাবি করিলে তা সাথে সাথে প্রশাসনকে অবহিত করার জন্যে যাত্রীদের পরামর্শ দেন তিনি।

এসময় সাথে ছিলেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ থানা পুলিশের একটি টিম এবং ট্রাফিক পুলিশ। প্রশাসনের পাশাপাশি যানজট নিরসনে কাজ করছে বাঁশখালী অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক সংগঠন, সাথে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ মারুফসহ স্বেচ্ছাসেবক সদস্যরা।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম বলেন, ঈদকে ঘিরে কিছু অসাধু সিন্ডিকেট চক্র অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রী হয়রানি করে থাকে, সড়কের উপর ভাসমান স্থাপনা বসিয়ে যানজট সৃষ্টি করে যাত্রীদেরকে ইচ্ছেকৃত ভাবে ভোগান্তিতে ফেলার অপচেষ্টা করে। যানজট সৃষ্টি করে সড়কে যাত্রীদেরকে কোনো ভাবেই ভোগান্তিতে ফেলা যাবেনা, ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবেনা, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ফেলে সাথে সাথে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাস কাউন্টারসহ সংশ্লিষ্টদের সতর্ক করে দেন তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী ঈদ যাত্রীদেরকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে যানজট নিরসনে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদেরকে নির্দেশনা দেয়া হয়।

তবে বাঁশখালীতে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার কোনো অভিযোগ না থাকায় বাস কাউন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park