
আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটূক্তির কারণে প্রবীর চৌধুরী নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রমোদ চৌধুরীর ছেলে।
জানা গেছে, প্রবীর চৌধুরী মহানবী হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি করার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উত্তেজিত ও ক্ষীপ্ত হয়ে উঠে। পরে খবর পেয়ে চাম্বল বাংলা বাজারে বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম সেনাবাহিনী ও পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাতেই অভিযান চালিয়ে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, নবী সা.-কে নিয়ে কটূক্তিকারী পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।
Leave a Reply