1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলাওল কলেজ ছাত্রদলের নতুন নেতৃবৃন্দদের সাথে পাপ্পা’র শুভেচ্ছা বিনিময়

  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৮০ বার পঠিত

আফনান চৌধুরী :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সরকারি আলাওল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি।

শুক্রবার ১৩ জুন সন্ধায় বিএনপি সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কালীপুরস্থ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় সভায় সরকারি আলাওল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি তানভিরের সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর, যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, সদস্য মোহাম্মদ তৈয়ব, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফ, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা জাকের উল্লাহ, তারেকুর রহমান, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিফাতুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরওয়ার কামাল রিজভী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, ছাত্রদল নেতা আরফাতুল ইসলাম, সাইফুল ইসলাম, জোবাইর, সরওয়ার, বাদশা, নেজাম ও আলী ইসলাম প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি দলের আস্থা, নেতৃত্বের প্রতি বিশ্বাস ও ছাত্রসমাজের প্রত্যাশা অনেক বড়।
এই দায়িত্ব কেবল একটি পদ নয়, বরং এটি একটি আদর্শ ও একটি আন্দোলনের অংশীদারিত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা এবং দেশনেত্রী বেগম জিয়ার সংগ্রামের পথে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রদল মানেই প্রতিরোধ, সংগ্রাম ও নেতৃত্বের প্রতীক। আপনাদের হাত ধরেই আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ জেগে উঠবে।
আপনারা যারা নেতৃত্বে এসেছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, সমাজ কিংবা ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখবেন, সাধারণ ছাত্রদের পাশে থাকবেন এবং সর্বদা দলের আদর্শকে হৃদয়ে ধারণ করবেন।
মতবিনিময় শেষে সরকারি আলাওল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ার, দোয়া ও মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park