1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ড্রোন নির্মাতা পুঁইছড়ির আশিরকে দেখতে কাল বাঁশখালী আসছেন রিজভী

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

আফনান চৌধুরী :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বাঁশখালীতে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে প্রতিনিধি দল।

কাল সোমবার সকাল সাড়ে ১০টায় পশ্চিম পুইছড়ি ২ নম্বর ওয়ার্ড ইজ্জতিয়া স্কুলের সামনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ এবং দলের স্থানীয় নেতা-কর্মীরা । আশির উদ্দিনের বাড়ি বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে। সরকারি পলিটেকনিক কলেজ থেকে তিনি ডিপ্লোমা পাস করেন। গ্রামে তার ‘এয়ারক্রাফট মেনটেইন্যান্স ল্যাব’ নামের ১৫ বর্গফুট আয়তনের একটি ল্যাব আছে। ২০১৬ সাল থেকে শুরু করে বিমানের প্রায় ৬ শতাধিক মডেল তৈরি করেছিলেন তরুণ আশির। এজন্য সামরিক বাহিনী তাকে সংবর্ধনা ও সম্মানি দেয়। তিনি এরইমধ্যে বানিয়েছেন বিভিন্ন মডেলের ১০টি ড্রোন।
১০ কেজি ওজনের একটি ড্রোনের দাম মানভেদে ৩ থেকে ৪ লাখ টাকা। সর্বোচ্চ ২০ কেজি ওজনের ড্রোন ৬ লাখ টাকায় বিক্রি করেন। একটি ড্রোন তৈরিতে ৬ জনের টিমের ১০ থেকে ১৫ দিন সময় লাগে বলে জানান আশির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park