
মুহাম্মদ দিদার হোসাইনঃ
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সন্ধায় উপজেলার চাম্বল আয়ান পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়, পরে বাঁশখালী আলাওল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় সম্মেলন। বাঁশখালীর চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসা পরিচালক আল্লামা শাহ আবদুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ওবাইদুল্লাহ হামযাহ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি জেনারেল মুফতী রেজাউল করীম আবরার, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি জেনারেল মুফতী রেজাউল করীম আবরার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, হালিশহর জামিয়া বাইতুল করিমের মোহতামিম হাফেজ ফরিদ আহমদ আনসারী, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসাবিন ইজাহার, ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ড. শোয়াইব রশিদ মাক্কী, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, বাঁশখালীর মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, শোয়াইব রশিদ প্রমুখ। অনুষ্ঠানে পীর চরমোনাইকে ফুলেল শুভেচছা জানিয়েছেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহসহ নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, এদেশে যারা ৫৩ বছর ধরে দেশ শাসন করেছে তাদের পরিচয় আমরা কি পেলাম। তাদের কাছ থেকে পেয়েছি ৫৩ বছর ধরে হাজার হাজার মা-বাবা ছেলে হারানো, স্ত্রী-স্বামী, ছেলে-মেয়েদের পিতা হারানোর আর্তনাদ। আর পেয়েছি এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করার ইতিহাস, তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এদেশে চাঁদাবাজ এবং নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার জন্যে ফ্যাসিস্ট বিরোধী জুলাই আন্দোলনে ছাত্র-জনতারা রক্ত দেয়নি, নতুন কোনো ফ্যাসিবাদকে সহ্য করবেনা এদেশের মানুষ, স্বাধীনতার ৫৩ বছরেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিবাজ, লুটরাজদের ঠাঁই এদেশে আর হবেনা, আলেম-ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ভুলে যান। আলেম-ওলামারাসহ দেশের সর্বস্তরের জনগণ ৫৩ বছরে অনেক সহ্য করেছে। আর নয়, আর দুঃস্বপ্ন দেখিয়ে কোন লাভ হবেনা।
Leave a Reply