1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের নুরুল আলম ইয়াবাসহ বাঁশখালীতে গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
কক্সবাজার পৌরসভা সদর থানার হ্নীলা ইউনিয়নের নুরুল আলম মুজাহিদ (৪২) নামের এক ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এসময় তার হেফাজত থেকে ২হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বহনকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানান থানা পুলিশ সেকেন্ড অফিসার মোঃ আরিফ।

ধৃত আসামী নুরুল আলম মুজাহিদ হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রংগীখালী গ্রামের  মৃত আব্দুর রহমানের পুত্র।

গোপন সংবাদের মঙ্গলবার বিকেলে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর সুধাংশু শেখর হালদারের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজের দক্ষিণে জান্নাত এগ্রো- ফার্মের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার ও উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীর কাছ থেকে জব্দকৃত মোটরসাইকেলের সামনে সাংবাদিক স্টিকার দেখা গেছে এবং আসামী নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে পুলিশে পরিচয় দিয়েছে পুলিশ সুত্রে জানা যায়।

গ্রেফতার ও উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এই সংক্রান্তে মামলা রুজু পূর্বক ধৃত আসামীকে বিজ্ঞ- আদালত সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park