1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী আসনে বিজয়ের দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে : মাওলানা মোহাম্মদ শাহজাহান

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৮ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

বাঁশখালীর চট্টগ্রামস্থ ছাত্রশিবিরের সদস্য, সাথীদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত ‘

চট্টগ্রামস্থ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য, সাথীদের নিয়ে চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) সংসদীয় আসন কমিটির উদ্যোগে নির্বাচনী সমাবেশ বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বিআইএ হলরুমে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী ও আসন পরিচালক অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও আসন কমিটির সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ নাছেরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সেক্রেটারী মাইমুনুল ইসলাম মামুন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী মোখতার হোসাইন সিকদার, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিম সভাপতি আবদুর রহীম, জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিমের সেক্রেটারী ফরমানুর রহমান জাহিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, বাঁশখালী ইসলামী আন্দোলনের অত্যন্ত উর্বর জমিন। জামায়াতে ইসলামীর বিজয়ী হওয়ার প্রথম ধাপের আসন বাঁশখালী। এই আসনে প্রার্থী জামায়াতে ইসলামীর হলেও প্রার্থীকে বিজয়ের দায়িত্ব ইসলামী ছাত্রশিবিরকে নিতে হবে। ছাত্রশিবির সবসময় ইতিহাস তৈরি করে৷ ছাত্রশিবির যা পারে অন্যকেউ তা পারে না। বাঁশখালীতে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা জহিরুলকে বিজয়ী করে বাঁশখালীর মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park