1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রধান সড়ক চার লেন করার দাবিতে বাঁশখালীতে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ 
চট্টগ্রাম-কক্সবাজার বিকল্প সড়ক আনোয়ারার কালাবিবির দীঘিপাড় থেকে বাঁশখালী- পেকুয়া সংযোগ সড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে বাঁশখালীতে সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

যানবাহনের সংখ্যা বৃদ্ধির তুলনায় এসড়কটি খুবই সরু। যার ফলে তীব্র যানজটে জনদূর্ভোগ ছাড়াও প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। অনেক প্রাণহানির ঘটনা ছাড়াও দূর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব জীবন কাটাচ্ছে অসংখ্য মানুষ।
জনদুর্ভোগ নিরসন ও দুর্ঘটনা রোধে করতে সড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিক -মালিক, মানবাধিকার, সামাজিক সংগঠন ও সচেতন মহলের ব্যানারে বাঁশখালীতে মানববন্ধন- পথসভা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বাঁশখালী সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনছুরের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাহমুদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,

 

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বৈলছড়ি এসোসিয়েশন সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জলদীর সভাপতি রহিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, গন্ডামারার সভাপতি মৌলানা বশির আহমদ, সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রেম বাজারের সভাপতি মোহাম্মদ রাসেল, চেচুরিয়ার সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, মোশরাফ আলী মিয়ার বাজারের সভাপতি মোহাম্মদ মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ, বশির উল্লাহ মিয়াজির বাজারের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃত্ববৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

পথসভায় বাঁশখালী- পেকুয়া সংযোগ পিএবি সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, এসড়কে আর কতো জন দুর্ভোগ পোহাতে হবে? যানজট ও জনদূর্ভোগ নিরসন এবং দুর্ঘটনা রোধ করতে সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করনে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে, চার লেন সড়ক দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এসময় সতর্ক করে বক্তারা আরও বলেন, সড়কটি দ্রুত চার লেন উন্নীত করন কার্যক্রম বাস্তবায়ন করা না হলে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দরা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park