1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর চাঁদপুরে পরিত্যক্ত দোকান গৃহ থেকে এক যুবকের লাশ উদ্ধার 

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়ার চাঁদপুরে প্রধান সড়ক সংলগ্ন  একটি পরিত্যক্ত দোকান গৃহ থেকে মো. মামুন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুকুরিয়া ইউনিয়ন চাঁদপুর কাদেরিয়া মাদ্রাসা গেইটের পশ্চিম পাশে প্রধান সড়ক সংলগ্ন টিনের ভেড়া ও চাউনিযুক্ত একটি পরিত্যক্ত দোকান গৃহ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. মামুন পেশায় একজন অটোরিকশা চালক। সে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মোঃ বাদশাহ মিয়ার ছেলে বলে স্থানীয় ও রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা গেছে।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে লাশের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চাঁদপুর বাজারের সামান্য দক্ষিণে প্রধান সড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত দোকান গৃহ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা হয়েছে,খুব দ্রুত আসামী গ্রেফতারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park