1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩১২ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম):

চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসন হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক স্মরণ সভায় অনুষ্ঠিত হয়।

১৪ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩ঘটিকায় বাঁশখালী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

মরহুমের বড় সন্তান জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, পটিয়া বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী এনামুল হক এনাম, বাঁশখালী বিএনপির ধানের শীষের মনোনিত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মরহুমের কন্যা আখি আলমগীর, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (সাবেক) মফিজুল হক ভূইয়া, জেলা বিএনপির সদস্য এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল,বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, এডভোকেট আবুল কাশেম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, জেলা পিপি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী,বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান, সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল, দক্ষিণ জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক এড নাছির, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মহসিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না, কোনো দেশেই কখনো তা হয়নি। বাংলাদেশে আগামীর যে সংস্কার সেটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদে হবে। এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই।নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক—এমন মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা সেই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করার মতো নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমরা যে জায়গায় আজকে এসেছি, যে ক্রান্তিলগ্নে এখন দাঁড়িয়ে আছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটিকে মোকাবিলা করতে হবে। স্মরণ সভায় তিনি আরো বলেন,সৎ নেতা ছিলেন জাফরুল ইসলাম চৌধুরী, তিনি ছিলেন একজন সংগ্রামী নেতা, দীর্ঘ ১৬ বছর তিনি আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে ছিলেন, তার নেতৃত্বে চট্টগ্রাম সহ দক্ষিণ জেলা বিএনপির সকল কার্যক্রম চলমান ছিল।আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে জয় যুক্ত করে গনতন্ত্র প্রতিষ্ঠা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park