1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে নিহত-১

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

 

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালীতে পিএবি সড়কে চাঁদপুর পুরাতনঘাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে মো. আলী হোসেন (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬ ঘটিকায় উপজেলার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকার বাসিন্দা এবং আমির হামজার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা অতিরিক্ত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী আলী হোসেন মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় আশপাশে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় অন্য কোনো যাত্রী আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রামদাশহাট পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা তপন কুমার বাগচি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং সুরতহাল সম্পন্ন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’
এ ঘটনায় পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park