1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার : বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২১০ বার পঠিত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের পলাতক প্যানেল চেয়ারম্যান আরফাতুল ইসলাম চৌধুরী প্রকাশ ইমরান গোপন স্থানে অবস্থান করে পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুজব ছড়াচ্ছে। তার অপপ্রচারের ফলে বর্তমানে ছনুয়া ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক প্যানেল চেয়ারম্যান ইমরানও আত্মগোপনে চলে যায়। কিন্তু আত্মগোপনে থাকলেও নিজে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তি ছড়াতে থাকে। এরইমধ্যে ২০২৫ সালের ১৮ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গণঅভ্যুত্থানের পর দু দফা জেলে যাওয়া এই ইউপি সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ দখলে নিতে আরও বেপরোয়া হয়ে উঠে। অভিযোগ রয়েছে, ইউনিয়নের ৯ ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের ৩ মহিলা সদস্যকে তার পক্ষে কাজ করার জন্য বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে আসছে। এমনকি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবীকে অপসারণ করতে তারপক্ষে রেজুলেশন করে স্বাক্ষর করতে মোবাইল ফোনে অব্যাহতভাবে মানসিক চাপ প্রয়োগ করে আসছে। রেজুলেশনে স্বাক্ষর না করলে দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন। পতিত আওয়ামী সরকারের দোসর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আরফাতুল ইসলামকে পরিষদে আগমন ঠেকাতে একাট্টা হয়েছে ছনুয়া ইউনিয়ন বিএনপির একটি অংশ। তারা বলেন স্বৈরাচারের দোসর কোনো স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবেনা।

উল্লেখ্য, বর্তমানে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ইউপি সদস্য নুরুল আমিন ছানুবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু ইউপি সদস্য আরফাতুল ইসলাম তাকে মেনে নিতে না পেরে অব্যাহতভাবে হুমকি-ধামকি ও মামলার ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এই ইউপি সদস্য পরিষদে অনুপস্থিত রয়েছেন।

জানা যায়, ছনুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডর ইউপি সদস্য আরাফাত স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রয়েছেন এবং চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।
তিনি ছনুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হন। হাসিনা সরকারের পতনের পর এই ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ পালিয়ে গেলে সেখানে একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন ছানুবী সরকারের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। নুরুল আমিন ছানুবীও এই ইউনিয়নের মনোনীত প্যানেল চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park