1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ারায় নৌকা ডুবিতে নিখোঁজ জেলে হারুন মাঝির লাশ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৬৪ বার পঠিত

 

নিজস্ব সংবাদদাতা,আনোয়ারাঃঃ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গেয়ে চট্টগ্রাম বন্দর থেকে বরিশালগামী একটি রাইটার জাহাজের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ জেলে মো: হারুন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি।

মঙ্গলবার (২ আগস্ট) বিকাল ৪ টার দিকে মহেশখালী উপজেলায় মাতারবাড়ী সমুদ্র সৈকতে
লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বিকালের দিকে মাতারবাড়ী সমুদ্র সৈকতে ভাসমান লাশ দেখতে পায়। সাথে সাথে তারা মাতারবাড়ী পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানায়। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। গতকাল রাতে হারুনের পরনের কাপড় দেখে তাঁর পরিবারের লোকজন লাশের পরিচয় শনাক্ত করেন।

পরে স্বজনরা লাশ এনে রাত ২ টায় পারিবারিক কবরস্তানে দাফন করে।মৃত হারুন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়া গ্রামের সৈয়দ নুরের ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জ মোহাম্মদ হাসান বলেন, সাগরে নিখোঁজ জেলে হারুনের লাশ মহেশখালী পুলিশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই মধ্যরাতে বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে একটি লাইটার জাহাজের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪ ব্যক্তি জীবিত ফিরে আসলেও ২ জন নিখোঁজ ছিল। পরের দিন নিখোঁজ ২ জনের মধ্যে আবদুর রশিদের লাশ সাগর থেকে উদ্ধার করা হলেও হারুন নিখোঁজ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park