1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর ১৩ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

  • আপডেট সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৯৪ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

শপথ পাঠ অনুষ্ঠানের পর নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। যার যার এলাকায় ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স আদায়ে গুরুত্ব দেওয়াসহ জন্ম-মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে।  তৃণমূল জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এসময় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park