1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণে জিবি ফাউন্ডেশন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০০ বার পঠিত

দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিবি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে পরিদর্শন শেষে ৭০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।এতে পরিবার প্রতি ২৫ কেজি চাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

বিতরণকালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তালুকদার মোহাম্মদ শাকের উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাছান চৌধুরী জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদ হাসান, শাখা পরিচালক সারওয়ার আলম, সহকারী পরিচালক রাজিবসহ ফাউন্ডেশনের সদস্যরা।

এ সময় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তালুকদার মোহাম্মদ শাকের উল্লাহ বলেন,বাঁশখালীর চাম্বলের জলদাশ৷ পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক সাথে এত গুলো পরিবার সহায় সম্বল হারানো দেশে বিরল। মানবিক মূল্যবোধ থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়িছে জিবি ফাউন্ডেশন নামক আমাদের এই মানবিক ফাউন্ডেশনের সদস্যরা।
এসব ক্ষতিগ্রস্তদের পাশে প্রত্যক সামর্থবান মানুষের দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশ সহযোগিতার হাত বাড়ানোর জন্যে সমাজের সকল সামর্থ্যবানদের প্রতি আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park