1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ারায় মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৪ বার পঠিত

 

নিজস্ব সংবাদদাতা,আনোয়ারাঃঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে চাঁদ মিয়া (৭০) বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাশঙ্খ খালে মাছ ধরতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া বরুমচড়া ইউনিয়নের চাঁদুয়াপাড়া এলাকার মৃত সালেহ আমদের পুত্র জানা গেছে।

স্থানীয়রা জানায়, ভরাশঙ্খ খাল থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশটি দেখতে পাওয়া যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ টিপু জানান, দুপুর ২টার সময় আমাদের পাশের ভরাশঙ্খ খালে মাছ ধরতে যান আমার পিতা। বিকেল ৩টার দিকে বরুমচড়া সেন্টার এলাকার ভরাশঙ্খ খাল দিয়ে ভেসে আসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে আমাদের জানায়। পরে হাসপাতালে নিয়ে ডাঃ মৃত ঘোষণা করেন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ উপমা বলেন, বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার বরুমচড়া এলাকা থেকে পানিতে ডুবে মৃত্যু হওয়া এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়।হাসপাতালে আনার অনেক আগেই তিনি মরা যান। আমরা তাকে মৃত ঘোষণা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park