1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গণ্ডামারা ইউপি বিএনপির আহ্বায়ক ফরিদ সহ কারামুক্ত -৪

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ বার পঠিত

 

দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ -বিএনপি সংঘর্ষের ঘটনায় আটকের প্রায় ১৫ দিন পর বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা সহ ৪ নেতাকর্মী কারাগার থেকে মুক্তি লাভ করেছে।

১৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় করাগার থেকে গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা সহ ৪ নেতাকর্মী মুক্তির খবর পেয়ে কারাগার গেইটে বিএনপির নেতাকর্মীরা ছুটে আসে।কারাগার থেকে বের হয়ে আসা গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা ও চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন পিন্টুকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মেইন গেইটে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান,বিএনপি নেতা মাস্টার লোকমান সহ উপস্থিত বিএনপির নেতাকর্মীরা কারামুক্ত আহ্বায়ক ফরিদ ও জসিম উদ্দিন পিন্টুকে  ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য,গত ২৬ আগস্ট(শুক্রবার) বাঁশখালীতে বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশ-বিএনপির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে পুলিশ দায়ের করা ৩ মামলায় সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী সহ ৬৬ জনের নাম উল্লেখ সহ আরো প্রায় ৩/৪ শতাধিক অজ্ঞাত নামা হিসেবে বিএনপি নেতা কর্মীদের আসামি করা হয়।

এব্যাপারে এডভোকেট নাছির উদ্দিন বলেন, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা সহ আটক ৩৫ জন নেতা কর্মীরা ২টি মামলায় জামিন পেয়েছে,আজকে চারজন কারাগার থেকে বের হয়েছে।বাকীদের বিরুদ্ধে আরো একটি মামলা থাকায় তারা বের হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park