1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ারায় ফুটবল খেলতে গিয়ে শিক্ষকের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

মোঃ জাবেদুল ইসলামঃঃ আনোয়ারা উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মোহাম্মদ জিয়া (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুয়াপঞ্চক খেলার মাঠে ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

জানা যায় মৃত জিয়া কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।  তিনি দীর্ঘ সময় ধরে আনোয়ারা উপজেলার চাতরী গ্রামে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়ায় থাকতেন। এবং তিনি চাতরী আল আমিন বারিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া স্যার চাতরী ফুটবল একাদশের সদস্য ছিলেন। বিকেলে খেলার সময় হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যায়।  পরবর্তীতে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া তাবাসসুম বলেন, বিকেলে জিয়া নামের এক ব্যক্তিকে আনা হলে আমরা তাঁকে প্রয়োজনীয় সব পরীক্ষা শেষে মৃত ঘোষণা করে পরিবারের কাছে হস্তান্তর করি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park