1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে ইয়াবাসহ এক যুবক পুলিশে আটক

  • আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পঠিত

দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ ১৫অক্টোবর(রবিবার)সাড়ে পাঁচটার দিকে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ কামাল উদ্দিন এর নির্দেশে উপজেলার পুঁইছড়ি ইউপিস্থ দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রীজের উত্তর পাশে রাস্তার উপর থানা পুলিশ এস আই মাসুদ সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে তিন হাজার ছয়শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে।আটক আসামী বাঁশখালীর পুঁইছড়ি ইউপির ৩নং ওয়ার্ডের সাইয়্যার পাড়ার শফিউল আলম এর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৮)।
আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ কামাল উদ্দিন জানান,গোপন সংবাদ পেয়ে উপজেলার পুঁইছড়ি ইউপির ফুটখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ছয়শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশে একটি আভিযানিক টিম।আটকের বিরুদ্ধে উদ্ধার সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য,বাঁশখালীতে যোগদানের পর থেকে পুরো বাঁশখালীকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে নিয়মিত ভাবে সফল অভিযান অব্যাহত রেখেছে ওসি কামাল উদ্দিন।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় ওসি কামাল উদ্দিন পুরো বাঁশখালী জুড়ে মাদক সেবনকারী ও পাচারকারীদের জম হিসেবে বেশ পরিচিত।এছাড়াও তিনি যোগদানের পর থেকে এই পর্যন্ত বাঁশখালীতে মদ,জোয়া,সন্ত্রাস,চাঁদাবাজ, চোর,ডাকাত সহ অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভূক্ত দীর্ঘদিন পলাতক থাকা অনেক আসামীদের আটকের বিষয়ে স্থানীয় সচেতন মহলে চলছে ওসি কামাল উদ্দিন এর ভূয়সী প্রশংসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park