1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে বাঁশখালীতে ২৪ ঘন্টায় পুলিশে গ্রেফতার -৫

  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত

দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ

অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে  চাম্বলের সেই আওয়ামী নেতা সেলিম এবং বৈলছড়ীর যুবলীগ নেতা মনসুর আলমসহ বাঁশখালীতে ২৪ ঘন্টায় ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার বৈলছড়ী ইউপির পূর্ব বৈলছড়ী ৩ নং ওয়ার্ডের রফিক আহমদের পুত্র নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা মনসুর আলম (৩৯), চাম্বল ইউপির পশ্চিম চাম্বল ২ নং ওয়ার্ড খায়ের পাড়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র নাশকতা মামলার ওয়ারেন্ট আসামি আওয়ামী নেতা সেলিম উদ্দিন (৪৮), পুকুরিয়া চাঁদপুর সওদাগর পাড়া এলাকার মৃত রফিক আহমদের পুত্র ওয়ারেন্ট আসামী মোঃ মিয়া, কালীপুর পালেগ্রাম এলাকার মৃত ফরিদ আহমদের পুত্র আলী আহমদ। গত ২৪ ঘন্টায় বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ- আদালতে সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আসামী সেলিম উদ্দিন আওয়ামীলীগ সরকারের আমলে চাম্বলের সেই আলোচিত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর একান্ত সহযোগী, সে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি ও ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলাকারীদের মধ্যে অন্যতম বলেও জানা গেছে, কিন্তু পটপরিবর্তনের পর থেকে কতিপয় বিএনপি নেতাদের সাথে তার শখ্যতা থাকার তাদের ছত্রছায়ায় ছিলো আসামী সেলিম, তাকে গ্রেফতারের পর এলাকার জনমনে স্বস্তি ফিরে আসতে দেখা গেলেও বিএনপি পরিচয়ে কতিপয় লোকজন জোরপূর্বক থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে ওইদিন রাতে থানা প্রাঙ্গণে  ভিড় জমালে এলাকার সাধারণ মানুষের তোপের মুখে পড়ে তারা।

আওয়ামীলীগ নেতা সেলিমকে জোরপূর্বক থানা থেকে ছাড়িয়ে আসা বিএনপির লোকজন থানা প্রাঙ্গণে আসার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে, এই নিয়ে পুরো এলাকাজুড়ে চলছে তুমুল সমালোচনা। ৪ আগস্ট ছাত্র-জনতার বিরুদ্ধে মিছিলসহ বিগত সরকারের আমলে আসামি সেলিম আওয়ামী লীগের বিভিন্ন মিছিলে নেতৃত্ব দেয়ার প্রমাণাদি দেখানোর পর বিএনপি নেতারা সেখান থেকে চলে যায়। একই ভাবে আওয়ামী সরকারের আমলে যুবলীগ নেতা মনসুর আলম বৈলছড়ী এলাকাজুড়ে এক আতংকের নাম ছিলো বলে স্থানীয় সুত্রে জানা গেছে। উক্ত দুই আসামী গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় চাম্বল ও বৈলছড়ী এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে, তাদেরকে গ্রেফতারের খবর পেয়ে অনেকে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যদের প্রশংসা করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park