1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ারায় হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) ফাউন্ডেশনের ১০তম মাহফিল সম্পন্ন

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২২৪ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ১০তম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনোয়ারা বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার সংলগ্ন মাঠে খাদেম আলহাজ্ব আহমদ কিবরিয়ার সভাপতিত্বে ও এস এম মহিউদ্দিন আনিসের  সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশকরেন চট্টগ্রাম আহসানুল উলূম গাউছিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আলহাজ্ব আল্লামা ইদ্রিস আনসারী।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, বোয়ালখালী গোমদন্ডী দরবারের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, চাঁদপুর জেলার হাজীগঞ্জ বদরপুর দরবার শরীফের খাদেম মাওলানা জামাল উদ্দীন সুফি আল-কাদেরী, চট্টগ্রাম দরবারে বারীয়ার সাজ্জাদানশীন মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী।

মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াফদার পাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব আল্লামা আব্দুল মোমেন আনোয়ারী, শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) কেন্দ্রীয় জামে মসজিদের পেশইমাম আলহাজ্ব মাওলানা আহমদ উল্লাহ, খাদেম আলহাজ্ব মাওলানা আসহাব উদ্দিন, কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী পেশইমাম হাফেজ আলহাজ্ব আহমদ ছগীর, আলহাজ্ব কামাল উদ্দীন আল-কাদেরী, হাফেজ মোঃ ফারুক প্রমূখ। মাহফিলে বিভিন্ন মসজিদের খতিব, পেশইমাম ও মোয়াজ্জিনসহ হাজার হাজার  মুসল্লীরা উপস্থিত ছিলেন। মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন, এস এম ফরমানসহ শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবছরও সুন্দর ও সুচারুরূপে মাহফিল সম্পন্ন করতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় ও উপস্থিত সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাহফিল পরিচালনা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park