1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ারা বটতলী হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্তর্গত বটতলী হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহঃ) ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।

৩অক্টোবর (বৃহস্পতিবার) বাদে আসর উপজেলার বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার প্রাঙ্গণে খাদেম এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও প্রখ্যাত আলেমেদ্বীন বটতলীস্থ ওয়াপদার পাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মোমেন আনোয়ারীর সঞ্চালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হক্কানি আঞ্জুমানে হেলালীয়া মোজাদ্দেদীয়া চিশতিয়া দরবারের পীর ও ঢাকা আজিমপুর বায়তুল করিম জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোশাররফ হোসেন হেলালী, প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, ফরিদপুরের আটরশিস্থ বিশ্ব জাকের মঞ্জিল দরবারের খাদেম মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদী, দরবারে বারীয়া শরীফ চট্টগ্রাম’র সাজ্জাদানশীন সৈয়দ মুফতি সাইফুল ইসলাম বারী।

এতে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন,  ইসলামী ফ্রন্টের মাস্টার আবুল হোসেন, হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) মাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আহমদ উল্লাহ, খাদেম মাওলানা এস এম আসহাব উদ্দিন, মাজার মসজিদের সহকারী পেশ ইমাম আলহাজ্ব হাফেজ আহমদ ছগীর, মুয়াজ্জিন হাফেজ ওমর ফারুক, মাওলানা কামাল উদ্দিন আলকাদেরী, এস এম মুনির আহমদসহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। নাতে মোস্তফা (সাঃ) পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আশরাফুজ্জান চৌধুরী, শায়ের মুহাম্মদ আসিফ রেজা।

মোহছেন আউলিয়া (রহঃ) দরবারে মোতাওয়াল্লী এস এম ফজলুল করীমের সভাপতিত্বে হেফজখানা ও এতিমখানা থেকে হেফজ শেষ করা শিক্ষার্থীদের দস্তারবন্দী প্রদান ও বীর মুক্তিযোদ্ধা খাদেম এস এম আবু তাহের এর সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম মাষ্টার জহিরুল ইসলাম, আল্লামা ইকবাল একাডেমির প্রতিষ্ঠা চেয়ারম্যান ডি আই এম জাহাঙ্গীর আলম,মাজার মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খাদেম মাস্টার আবু তাহের,খাদেম এস এম মাওলানা ইলিয়াস,খাদেম এস এম আব্দুল মোতালেব।

বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করতে কুরআন -সুন্নাহকে সমুন্নত রেখে সুন্নি  প্রেমীদের ঐক্যবদ্ধ হতে হবে। সুন্নি-জনতার মঞ্চকে আলাদা -আলাদা করে রাখার সুযোগ নেই। বক্তারা কুরআন -সুন্নাহর আলোকে বিশদভাবে হেদায়তী মুলুক আলোচনা পেশ করেন।

বক্তারা আরও বলেন, এদেশে ইসলাম প্রচারে আল্লাহর ওলীদের অবদানকে অস্বীকার করা যাবেনা। ওলীদের ত্যাগ ও জীবন উৎসর্গের মধ্যদিয়ে ইসলাম পেয়েছি। কোন নবী-রাসুল (সাঃ) সরাসরি ইসলাম প্রচার করতে এদেশে আসেননি। দুঃখজনক হলেও সত্য যে ৫ আগস্টের  পরবর্তী সময়ে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ওলীয়ে কেরামগণের মাজারে হামলা ও ভাংচুর করা হয়েছে। হামলা করা হচ্ছে সুন্নি মতাদর্শের আলেম ওলামাদের উপর। সুন্নি-জনতার মধ্যে পরস্পরের দূরত্বের সুযোগ নিয়ে নবী -ওলীর দূষমনেরা এইসব ঘটনা ও হামলার দুঃসাহস দেখাচ্ছে, সুতরাং এধরণের হীন মানসিকতা থেকে জাতিকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সুন্নি মতাদর্শের ভিত্তিতে ইসলামী শাসন ব্যবস্থা চালু করা। আর সুন্নি মতাদর্শের ভিত্তিতে দেশ গঠন করতে সকল মতভেদ ভূলে সুন্নি প্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

মাহফিলের আয়োজন ও সার্বিক তত্বাবধানে ছিলেন, হযরত শাহ মোহছেন আউলিয়া (রহঃ) ফাউন্ডেশনের সভাপতি এস এম মহিউদ্দিন (আনিস), সাধারণ সম্পাদক এস এম সাদ উদ্দীন (ফরমান)সহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park