1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ারায় আট বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টায়’ তৌহিদ নামে এক যুবক গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

 

মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ

আনোয়ারায় ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তৌহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।

সোমবার দুপুরে অভিযুক্তকে আটক করার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান।

জানা যায়, সে রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে । বর্তমানে চাতরী গ্রামের আমিন উল্লাহ বাড়ির আতাউল্লাহর ভাড়াটিয়া। এঘটনায় মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ভিকটিমের মা থানার লিখিত অভিযোগ দায়ের করলে পরে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায় , ভিকটিম রাহেলা ( ছদ্দনাম) চাতরী ইউনিয়নে চাতরী গ্রামের নারগিসের ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন। সে আবু বকর সিদ্দিক (রা:) মহিলা মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করছে। গত ১৯ অক্টোবর দুপুর বারোটার দিকে তার মামা জন্য দোকান থেকে মোবাইলের রিচার্জ কার্ড নিয়ে বাসায় ফিরার সময় আমিন উল্লাহ বাড়ির আতাউল্লাহর ভাড়াটিয়া তৌহিদুল হঠাৎ রাহেলাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরের কক্ষে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে । এসময় রাহেলা ভয়ে চিৎকার দিলে তৌহিদুল তাকে ছেড়ে দেয়। এই ঘটনা গত ৩০ অক্টোবর রাহেলার বান্ধবীকে জানালে সে ভিকটিমের পরিবারকে এই বিষয়টি জানাই।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন কে আটক করা হয়। পরে শিশু ধর্ষণ মামলায় তাকে আদলতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park