1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আবুধাবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে আবুধাবি বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে।

আবুধাবির চৌকিং রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির সম্মানিত আহবায়ক কেন্দ্রীয় বিএনপি’র  আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য সরোয়ার আলম ভুট্টোর সভাপতিত্বে জিয়াউদ্দিন বাবলু ও সৈয়দ মনিরুল ইসলাম আনারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ এ ই কেন্দ্রীয় বিএনপির এক নাম্বর যুগ্ম আহ্বায়ক জনাব প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ইউ এ ই আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য ও আবুধাবি বিএনপির সাবেক সকল সভাপতি জনাব জাকির হোসেন খতিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউ এ ই আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী, বানিয়াস বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম (শহীদ), বানিয়াস বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, আবুধাবি বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, ইউ এ ই আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী ভুইয়া, ইউ এ ই জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর সভাপতি গোলাপ মিঞা, আব্দুল কাদের (বাচা মিয়া), ইউএ ই যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, বানিয়াস বিএনপি’র পাচার সম্পাদক আলমগীর সিকদার, ডুয়েটের সাবেক ছাত্র নেতা প্রকৌশলী লুৎফুর রহমান, প্রকৌশলী আমজাদ হোসেন খান,  জামাল উদ্দিন সভাপতি আবুদাবি যুবদল, ফিরোজ খান সাধারণ সম্পাদক আবুধাবি যুবদল, আবুধাবি শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন (সাহামা)সাংগঠনিক সম্পাদক শাহিন উদ্দিন চৌধুরী (মেম্বার), ইস্কান্দার হোসেন রুমন, যুগ্ম-সম্পাদক গোলাপোর  রহমান, মাহবুব আলম, মোঃ মাহবুব, ইসমাইল হোসেন ফটিকছড়ি ফোরামের সিনিয়র সহ-সভাপতি, এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

এতে বক্তারা অন্তর্বর্তীকালীন  সরকারকে দেশে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিসমিল্লাহির রহমানির রাহিম এবং এক আল্লাহর প্রতি অবিচল আস্থার কথা সংবিধানভুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। কিন্তু ইসলাম বিদ্বেষী স্বৈরাচারের দোসররা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মম ভাবে হত্যা করে গণতন্ত্রকে কবর রচনা করার অপচেষ্টা করেছিল। সর্বশেষ ২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পূর্ব মুহুর্ত পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রধান স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা বহুদলীয় গণতন্ত্রকে হত্যার মধ্যদিয়ে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছিলো। জুলাই আন্দোলনে অসংখ্য ছাত্র -জনতার আত্মত্যাগ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করতে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park