1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আমার মামা-চাচা বড় নেতা নাই, আমি কৃষকের ছেলে,আমার সাথে আছে জনগণ, বাঁশখালীতে জনসভায় লিয়াকত আলী

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৫৩ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বৎসর উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা মজলুম বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা চেয়ারম্যান লিয়াকত আলীর সমর্থনে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার জলদী পাইলট হাইস্কুল মাঠে বিএনপি নেতা সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান লিয়াকত আলী।

বিএনপি নেতা লিয়াকত আলী বলেন, রাজনৈতিক জীবনের ৪২ বছরে দল থেকে আমি কিছু পাইনি, কলেজ জীবনে বিএনপি করতে গিয়ে জামায়াতের মার খেয়েছি, আওয়ামী লীগের মার খেয়েছি, জাতীয় পার্টির মার খেয়েছি,গত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিস্ট আমলে জেল-জুলুমের শিকার হয়েছি, অনেক মিথ্যা মামলার আসামি হয়েছি, আমাকে গ্রেফতার করার শত শত পুলিশ যেতো, কিন্তু গণ্ডামারার শত শত মানুষ আমাকে রাতদিন পাহারা দিত, ঢাকা থেকে আমাকে ডিবি পুলিশ দিয়ে গ্রেফতার করার পর শোন রেস্ট দেখিয়ে আমাকে বাঁশখালীতে আনা হয়েছিল, এবং রিমান্ডে এনে আমাকে থানায় শুয়াই রেখে অভিযানের নামে আমার বাড়ী থেকে অস্ত্র উদ্ধারের মিথ্যা নাটক সাজিয়ে আমার উপর পুলিশি নির্যাতন করা হয়েছিল, অথচ সেইদিন আমাকে গণ্ডামারায় নেওয়াও হয়নি।

বাঁশখালীতে আমার চেয়ে বেশি মামলা খেয়েছে এবং জেল-জুলুমের শিকার হয়েছে বিএনপিতে এমন ব্যক্তি কে আছে? বিএনপি থেকে আমাকে ধানের শীষে নমিনেশন দেয়ার যে প্রত্যাশা জনগণের ছিলো সেই প্রত্যাশা পুরণ হয়নি, আমার কোনো মামা-চাচা রাজনৈতিক বড় নেতা নাই, আমাকে টেনে উপরে তোলার জন্য, আমি মধ্যবিত্ত কৃষকের ছেলে। বাঁশখালীর জনসাধারণ আমার সাথে আছে,দলের হাইকমান্ডের কাছে আমার অনুরোধ এখনও সময় আছে। আমাকে কঠোর হতে বাধ্য করবেননা বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এনেতা আরও বলেন,দল থেকে যদি আমাকে ধানের শীষে নমিনেশন দেয়া না হয় তাহলে আমি কি করবো? কি নির্বাচন করবো? এসময় উপস্থিত জনতাকে হাত উঁচিয়ে বলতে বললে সবাই হাত উঠিয়ে হ্যাঁ বলার পর নির্বাচন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন লিয়াকত।

বিএনপি নেতা মোস্তাক আহমদ ও ওয়াহাব চৌধুরীর যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলানা আতিকুর রহমান ফারুকী, চট্টগ্রাম জেলা এডিশনাল পিপি এডভোকেট মহিউদ্দিন সিকদার,  হাজী জাবের আহমদ, কাজী মফিজুর রহমান, নুরুল আলম, মুনতাসির আল- মামুন (দুলাল), মোঃ মহসিন, আলী নবী মেম্বার, কাজী মোস্তাক আহমেদ, মোঃ আলমগীর, রফিক আহমদ, আতাউর রহমান, মোঃ নজরুল, এজিএস আসিফ মাহমুদ, আহমদ নুর আমেরী, নেজাম উদ্দীন, জাবেরুল ইসলাম, আশিকুর রহমান, শফিউল আলম, মোঃ মুবিন, মোঃ কামরুল মেম্বার, মোঃ দিলদার, হেলাল উদ্দিন সিকদার, আজাদ চৌধুরী, মোঃ কায়কোবাদ, আবু বক্কর সিকদার,মহিউদ্দিন, ছাত্রদল নেতা মোঃ ওয়াহিদ, মোঃ কামাল উদ্দীন, মোঃ নুরুল আলম সিকদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপির ঘোষিত ধানের শীষ মনোনয়ন পরিবর্তন করে বিএনপি নেতা লিয়াকত আলীকে নমিনেশন দেয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কঠোর হুঁশিয়ারি জনসভায় আগত নেতৃবৃন্দরা। একইভাবে দল থেকে নমিনেশন না দেয়া হলে নির্বাচনের মাঠে থাকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে লিয়াকত আলী বলেন, আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করবেননা, এসময় দল থেকে নমিনেশন না দিলেও নির্বাচন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন লিয়াকত আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park