1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলোচিত ওঁমকার হত্যা মামলার আসামিসহ ১০ জন গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৮৩ বার পঠিত

 

নিজস্ব সংবাদদাতা,আনোয়ারাঃঃ আনোয়ারা উপজেলায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে নিহত ওঁমকার হত্যা মামলার ৪ নং আসামি নিশান বড়ুয়াসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (১৭ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হলুদিয়া পাড়ার মোঃ লোকমানের ছেলে মোঃ নুর কাশেম (২১), একই গ্রামের মোঃ ফারুক এর ছেলে মোঃ কফিল (২০), চাতরীর ছাবের আহমেদের ছেলে মোঃ বেলাল (২৪), বখতিয়ার পাড়ার আবদুল কাদেরের ছেলে আবদুল মান্নান (২২), দক্ষিণ বন্দরের মৃত শফির ছেলে মোঃ তাজ উদ্দিন (২৫), পশ্চিম চালের কবিরের দোকানের মৃত নুর মোহাম্মদ এর ছেলে মোঃ মামুন (১৯), মহতর পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৬), বারখাইনের মৃত ছৈয়দ আহমেদের ছেলে মোঃ নুরুল আলম(২৫), তৈলারদ্বীপের বজল আহম্মদ এর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬), কাশিয়াইশ এর বরুণ বড়ুয়ার ছেলে নিশান বড়ুয়া (৩৬) প্রমুখ।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, গ্রেফতারকৃত আসামিরা আদালতের পরোয়ানাভুক্ত। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলো। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park