1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

একসাথে তিন সন্তান জন্মদিলেন বাঁশখালীর এক গৃহবধূ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৬০১ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার রহমত আলীর বাড়ীর মুহাম্মদ মুজিবুল হক ও মোছাম্মৎ রনি আক্তারের সাংসারিক জীবন শুরু হয় ৫ বছর আগে। তাদের প্রথম সন্তান জন্মের ২ দিন পর চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এরমধ্যে আবারও গর্ভবতী হন রনি আক্তার। পরপর আলট্রাস্নোগ্রাফি করে ডাক্তার জানান এবার জমজ সন্তান হবে। তবে শেষ পর্যন্ত জন্ম নিল একসাথে তিন সন্তান। নবাগত দুই ছেলে, এক কন্যা ও তাদের মা ভালো আছেন।

দুই ছেলে ও এক কন্যা সন্তান নিয়ে খুশি ওই দম্পতি। রনি আক্তারের শ্বশুর বাড়ি । বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নর্মাল ডেলিভারীর মাধ্যমে জন্ম হয় ওই তিন শিশুর।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার ভর্তি হন রনি আক্তার। ওইদিন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মনির এর তত্বাবধানে নর্মালে ডেলিভারী করেন তাদের একটি টিম। মা ও শিশু সুস্থ আছেন বলে জানান তারা।

শিশুদের বড় চাচা মাওলানা মামুন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নর্মালি ডেলিভারীর মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়েছে। বিয়ের পর থেকে তাদের প্রথম সন্তান জন্মের দুইদিন পর মারা যান। তাদের বাবা মালয়েশিয়া প্রবাসে ছিলেন দীর্ঘ বছর। বর্তমানে তিনি চলে আসেন দেশে। স্ত্রী রনি আক্তার গৃহিনী। তিন শিশু সন্তান সুস্থ থাকার পাশাপাশি তাদের মাও সুস্থ আছেন। তবে বাচ্চার ওজন কম থাকায় তারা চমেকে চিকিৎসাধিন আছেন বলেও জানান বড় চাচা।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার জানান, ‘নর্মাল ডেলিভারীর মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়েছে। বাচ্চা ও মা সুস্থ আছেন। তবে, বাচ্চাদের ওজন কম থাকায় আমাদের কর্তব্যরত ডাক্তার মনির তাদের চমেক প্রেরণ করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park