1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কমিউনিটি প্যরামেডিক অর্গানাইজেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

আফনান চৌধুরী:

বাংলাদেশ কমিউনিটি প্যরামেডিক অর্গানাইজেশনের চট্টগ্রাম বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে একটি অভিজাত রেস্টুরেন্টে।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন চট্টগ্রামের ১১টি বিভিন্ন জেলা থেকে আগত কমিউনিটি প্যরামেডিক নেতৃবৃন্দ।

চট্টগ্রাম বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোহাম্মাদ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একচুয়াল গ্রীন কর্পোরেশনের চেয়ারম্যান ফজলে করিম ভূঁইয়া,(সাবেক সেনা কর্মকর্তা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন,

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং
পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

সঞ্চালনার, দায়িত্বে ছিলেন তপন মজুমদার অত্র কমিটির সহ-সভাপতি

সভায় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন কমিউনিটি প্যরামেডিকরা। এদেরকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা প্রয়োজন। বক্তারা সরকারের কাছে তাদের পেশাগত স্বীকৃতি ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

তারা জানান, বহির্বিশ্বের মতো বাংলাদেশেও কমিউনিটি প্যরামেডিক পেশাজীবীদের ভূমিকা আরও সুসংগঠিত এবং সুনির্দিষ্ট করতে কাজ করে যাচ্ছে এই অর্গানাইজেশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল ,চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি রুস্তম আলী, চট্টগ্রাম বিভাগের সহ সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল ফেনী, দপ্তর সম্পাদক সামিউন আরাফাত,আরো উপস্থিত ছিলেন, মোঃ সাহেদ,মোঃ কামাল,আফনান চৌধুরী, কামরুজ্জামান, ওয়াহিদ আলম,ইসমাইল ব্রাহ্মণবাড়িয়া, মোঃ মিজান,মোঃ সাজ্জাদ, মোঃ সালামতউল্লাহ,আব্দুল করিম,জেসমিন,লাখি,আরিফুর ইসলাম,আরও অনেকে, অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতে দেশব্যাপী আরও কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটিকে জাতীয় পর্যায়ে আরও সুসংহত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park