1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন- ফারুক,আমির আহমদ,ডা. ফারহানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

 

মোঃ জাবেদুল ইসলামঃ-
চট্টগ্রামে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন ফারুক, চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান বিজয়ী আমির আহমদ, ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী ডাক্তার ফারহানা মমতাজ।

বুধবার (২ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ফল ঘোষণা করেন।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী পান ২১ হাজার ২০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমির আহমদ ১৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মহিউদ্দীন মুরাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী আবদুল হালিম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ ফুটবল প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বানাজা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯শ ভোট। অপর দুই প্রার্থী মোমেনা আকতার নয়ন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট ও রানু আকতার পেয়েছেন বৈদ্যতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী পান ২১ হাজার ২০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমির আহমদ ১৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মহিউদ্দীন মুরাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী আবদুল হালিম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ ফুটবল প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বানাজা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯শ ভোট। অপর দুই প্রার্থী মোমেনা আকতার নয়ন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট ও রানু আকতার পেয়েছেন বৈদ্যতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।

উল্লেখ, বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত। ৪৫টি ভোটকেন্দ্রের ৩২০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল এক লাখ ১৬ হাজার ৫৭২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park