1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গণ্ডামারা আনোয়ারা বেগম স্কুল এণ্ড কলেজের দুই মেধাবী শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪১১ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন গণ্ডামারাস্থ আনোয়ারা বেগম স্কুল এণ্ড কলেজে ৮ম শ্রেণিতে পড়ুয়া আসমাউল হুসনা সায়মা এবং তাসফিয়া সোলতানা নামে দুই মেধাবী শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করায় সকল শিক্ষক-শিক্ষিকা ও স্কুল এণ্ড কলেজের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অভিভাবকরা।

জানা গেছে, বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃপক্ষ প্রতিবছরের এবছরও এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে, তারই ধারাবাহিকতায় গত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় বাঁশখালী উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের ৭ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

সোমবার (২৫ আগস্ট) উক্তবৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে বাঁশখালীর ৩০টি প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা মেধাবৃত্তি অর্জন করেছে।

তন্মধ্যে আনোয়ারা বেগম স্কুল এণ্ড কলেজে ৮ম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী আসমাউল হুসনা সায়মা এবং তাসফিয়া সোলতানা মেধাবৃত্তি অর্জন করায় এই দুই কৃতি শিক্ষার্থীর অভিভাবকরা প্রতিষ্ঠানটির সকল শিক্ষক -শিক্ষিকা ও স্কুল এণ্ড কলেজ কর্তৃপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে আসমাউল হুসনা সায়মা নামে এই শিক্ষার্থী পঞ্চম শ্রেণি থেকেও সরকারি মেধাবৃত্তি অর্জন করেছিল বলে জানা গেছে।

আসমাউল হুসনা সায়মা’র বাবা সাবেক ইউপি সদস্য নুরুল হাকিম বলেন, আনোয়ারা বেগম স্কুল এণ্ড কলেজ সুনামধন্য একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমার মেয়ে পঞ্চম শ্রেণি থেকেও সরকারি বৃত্তি অর্জন করেছিল, এরইমধ্যে বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত  মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন, উক্ত পরীক্ষায় মেধাবৃত্তি অর্জন করায় সকল শিক্ষক-শিক্ষিকা ও স্কুল এণ্ড কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসাথে উক্ত প্রতিষ্ঠানের সর্বাত্মক সফলতা ও উন্নতি কামনা করেছে মেম্বার নুরুল হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park