1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের হাফেজ সৌদি আরবের বিভিন্ন মসজিদে তারাবীহ’র ইমামতি

  • আপডেট সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৭১ বার পঠিত

দিদার হোসাইন,স্টাফ রিপোর্টঃ

বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে সুনাম বয়ে আনছে দেশের হাফেজরা,শুধু তা নয়,পবিত্র মাহে রমজানে দেশের বাহিরের বিভিন্ন মসজিদে তারাবীহ’র নামাজের ইমামতিও পিছে নেই বাংলাদেশী হাফেজরা,দেশের বিভিন্ন অঞ্চলের হাফেজে কোরআনদের সাথে সমান পাল্লা দিয়ে সৌদি আরবের বিভিন্ন মসজিদে সুনাম সাথে তারাবীর নামাজে ইমামতি করে যাচ্ছেন চট্টগ্রামের অনেক কোরআনে হাফেজ।

এবছর সৌদি আরবের বেশ কয়েকটি মসজিদে তারাবীর নামাজের ইমামতির দায়িত্বে সুযোগলাভী চট্টগ্রামের হাফেজে কোরআনদের তথ্য এসেছে জাতীয় দৈনিক সকালের সময় প্রতিবেদকের কাছে।

হাফেজ মাওলানা এহসানুল হক (৩০)
তিনি সৌদি আরব মাসজিদুর রহমাহ তে ইমাম হিসেবে নিযুক্ত আছেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের ৭নং ওয়াড়ের সন্তান। তিনি জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া থেকে হিফজ সমাপ্ত করেন এবং হাটহাজারী আরবি বিশ্যবিদালয় থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স শেষ) করেন।
হাফেজ মোহাম্মদ রহমত উল্লাহ( ৪২)
তিনি সৌদি আরব মাহাইলের মাসজিদুল ফালাহ তে ইমাম হিসেবে নিযুক্ত আছেন। তিনি চট্টগ্রাম বাঁশখালী থানার গন্ডামারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের সন্তান। তিনি দিদারিয়া নুরুল উলুম মাদরাসা থেকে হিফজ সমাপ্ত করেন এবং মোজাহেরুল উলুম মাদরাসা থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।
হাফেজ মাওলানা মুহাম্মদ ইদ্রীস মুসলেহ (৩২)
তিনি সৌদি আরবের মাহাইল এলাকার উসাইদ বিন হুজাইর (রাঃ) জামে মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত আছেন। তিনি চট্টগ্রাম চন্দনাইশের সন্তান
এবং দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন।

হাফেজ মোহাম্মদ এমদাদ উল্লাহ (২৬)
তিনি সৌদি আরব মসজিদে আলী বিন আবি তালিবে ইমাম হিসেবে নিযুক্ত আছেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী গ্রামের সন্তান।তিনি দোহাজারী আজিজিয়া কাছেমুল উলুম মাদ্রাসা থেকে হেফজ শেষ করে এবং জামিয়া কুরআনিয়া দারুল উলুম ওসমানাবাদ মাদরাসা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park