1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চন্দ্রপুর উদীয়মান তরুণ সমাজ এর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

চন্দ্রপুরে এক অনন্য মানবিক ও শিক্ষামূলক সংগঠন চউতস এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে চন্দ্রপুর উদীয়মান তরুণ সমাজ (চউতস)। আলহামদুলিল্লাহ, সংগঠনটির আয়োজনে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা(শিক্ষা)  সামগ্রী বিতরণ ও দিকনির্দেশনামূলক আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চউতসের সিনিয়র সদস্য হাফেজ আব্দুল্লাহ জুনাইদ। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এইচ এম মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান কলেজের ইংরেজি প্রভাষক জনাব নেজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রপুরের কৃতি সন্তান ও চউতসের আহবায়ক জনাব সাইফুর রহমান,সদস্য আবু তৈয়ব ও আরাফাত বাবুসহ আরও অনেকে।
আলোচনা সভায় অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তারা সুস্বাস্থ্য বজায় রাখা, সময়ের সঠিক ব্যবহার এবং পরীক্ষা চলাকালীন অহেতুক সময় নষ্ট না করার উপর গুরুত্বারোপ করেন। তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার ঘটে।
অনুষ্ঠানের শেষ পর্বে সকল পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় চউতসের প্রধান উপদেষ্টা এইচ এম মিজানুর রহমান ঘোষণা দেন, যারা ভালো ফলাফল অর্জন করবে তাদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি পরীক্ষা পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের মহতী উদ্যোগ চন্দ্রপুরের তরুণ সমাজের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park