1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জাতীয় গ্রিডে যুক্ত হলো বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ

  • আপডেট সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৮৪ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বঙ্গোপসাগরের কূলঘেঁষে গঠিত গন্ডামারা ইউনিয়নের ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১টা ৫৬ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে পাওয়ার প্ল্যান্টটি আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। তবে মূল উৎপাদনে যেতে কমিশনিং শুরু হবে সোমবার থেকে। বিদ্যুৎকেন্দ্রটি মূল উৎপাদনে যাবে এপ্রিলে বা জুনে।স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি দেশের শীর্ষস্থানীয় কোম্পানি এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির যৌথ মালিকানাধীন।

বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনে যুক্ত করা হয়। এজন্য সরকার গঠিত ব্যাক ফিড কমিটির ৯ জন সদস্য শনিবার বাঁশখালী পৌঁছান। কমিটির প্রধান এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ তথা পিজিসিবির প্রধান প্রকৌশলী মোরশেদ আলম খান সুইচ অন করে জাতীয় গ্রিডের সঙ্গে এর সংযোগ ঘটান।

মোরশেদ আলম খান বলেন, এসএস পাওয়ার প্ল্যান্ট আজকে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হলো। পর্যায়ক্রমে এই বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে বলে জানা গেছে। বাকি তিন শতাংশের মধ্যে রয়েছে রাস্তা ও নালা তৈরির কাজ।

এসএস পাওয়ার প্ল্যান্টের পরিচালক ও এস আলম গ্ৰুপের পরিচালক শহীদুল আলম বলেন, এটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলেও সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশ দূষণের সম্ভাবনা নেই। এই প্রযুক্তিতে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

জানা যায়, বিদেশি ব্যাংকের অর্থায়ন, বেসরকারি খাতের বিনিয়োগে বড় কয়লা বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশে এটাই প্রথম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাঁশখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এসএস পাওয়ার ওয়ান লিমিটেড নামের প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ মালিকানা এস আলম গ্রুপের। বাকি ৩০ শতাংশ শেয়ারের মালিক চীনের সেপকো-থ্রি।

প্রকল্পের প্রধান সমন্বয়কারী মো. ফারুক বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুতায়ন করতে পেরে আমরা বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিজিসিবি, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সব স্টেক হোল্ডারদের সার্বিক সহযোগিতা এবং সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park