
সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত এর উদ্দ্যোগে উপকারভোগী মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
আজ রোববার(১ লা আগষ্ট) সকালে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সংগঠনের সভাপতি জুবের আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম এর পরিচালনায় এক উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক গোল্ডেন ভিসা প্রাপ্ত হাজী আব্দুল করিম সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়াবাজার ষোলপনি ঈদগাহের ইমাম মাওঃ সায়েম উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, নয়াবাজার আহমদিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাও মোঃ মনিরুজ্জামান, গোয়ালবাড়ী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাঃ শামীম আহমদ,বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী আব্দুল বশির পাখি মিয়া,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান চুনু,গোয়ালবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম,সাগরনাল ইউপি সদস্য শরফ উদ্দিন, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএই এর উপদেষ্টা শামীম আহমদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন,গোয়ালবাড়ী ইউনিয়নে ইতিমধ্যে দুর্যোগের কারণে যারা ক্ষতিগ্রস্হ হয়েছেন তাদের কে পুনর্বাসন করার দায়িত্ব সরকারের।তবে সরকার দেয়া শেষ হলে যদি কেউ বাকি থাকে তাদেরকে সাধ্যানুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো।
এ ছাড়া প্রধান অতিথি জুড়ী উপজেলার জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদে একটি কম্পিউটার এবং অনুষ্টানের প্রধান বক্তা শিল্পপতি হাজী আব্দুল করিম একটি মোট দুইটি কম্পিউটার প্রদান করেন।
Leave a Reply