1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জুড়ীতে কুয়ার পানিতে পড়ে প্রান গেলো কিশোরীর

  • আপডেট সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২০৭ বার পঠিত

 

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় কুয়ার পানিতে পড়ে প্রাণ গেল এক কিশোরীর। শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ছোটধামাই এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরীর নাম পারুল বেগম (১৯)। সে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারুল বেগম মানসিক প্রতিবন্ধী ছিল। সে বিকেল আনুমানিক ৪ টায় পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের কুয়ায় পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর কুয়ায় পারুলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মৃত দেহ উদ্ধার করে।

এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী চক্রবর্তী জানান, অভিযোগ না থাকায় মৃত কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park