1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

টঙ্গীতে মুসল্লীদের উপর হামলার প্রতিবাদ ও সাদগ্রুপকে নিষিদ্ধের দাবিতে বাঁশখালীতে তাবলীগ জামাতের বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

সাদপন্থীরা এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার কূমানসে টঙ্গী ময়দানে মুসল্লীদের উপর হামলা চালিয়েছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে বাঁশখালীতে প্রতিবাদ সভায় তাবলীগ জামাতের নেতারা…..

                  (মুহাম্মদ দিদার হোসাইনঃ)
টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর হামলার প্রতিবাদে ও সাদগ্রুপকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে তাবলীগ জামাত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার জলদী বাইঙ্গাপাড়া বড় মাদরাসার প্রধান গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে  উপজেলা সদরের থানা গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত স্মারক লিপি প্রদান করেন তাবলীগ জামাতের নেতারা।

উপজেলা সদরে অনুষ্ঠিত তাবলীগ জামাতের বাঁশখালী শুরা সদস্য মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী ওলামা পরিষদের সেক্রেটারী ও চাম্বল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, লাভলেইনের সাথী মাওলানা নাছির উদ্দীন, মুফতি মোহাম্মদ রাকিব, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা দেলোয়ার, মাওলানা ইউনুস, মাওলানা ওসমান গণি, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা মোজাম্মেলুল হক, মাওলানা ছালেকুজ্জামান, মাওলানা আবুল বশর, মাওলানা শফকত হোসাইন চাটগামী, মাওলানা ইসমাইল, মাওলানা জমির উদ্দীন জিহাদী, মাস্টার ছাবের, মাওলানা মোজাম্মেল, মাওলানা আবু হানিফ প্রমুখসহ অন্তত কয়েক সহস্রাধিক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীরা অতর্কিতে হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, এসময় তারা বলেন,বিভিন্ন সময়ে সাদের দেয়া উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যের কারণে মুসল্লিদের মধ্যে বিভেদ তৈরি করেছে। মসজিদ দখল করাসহ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করা, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার কূমানসে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ওই সাদের অনুসারীরা দেশীয় তৈরি সশস্ত্র নিয়ে টঙ্গী ময়দানে ঘুমন্ত মুসল্লীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের এ হামলায় চারজন নিরহ মুসল্লি শাহাদাত বরণ করেছে এবং আরও অসংখ্য মুসল্লীরা  আহত ও নিখোঁজ হয়েছে। আহতদের মধ্যে হাসপাতালে অনেকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যারা ইস্তেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর  হামলার ঘটনা ঘটায় তারা কোনো ধরনের দাওয়াতে তাবলীগ হতে পারেনা। সাদ অনুসারীরা এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে জঙ্গি  কর্মকাণ্ড শুরু করেছে, যার প্রমাণ হচ্ছে টঙ্গী ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা, নিরহ মুসল্লীদের হত্যা করা।
এসময় বক্তারা সাদপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ করাসহ ঘুমন্ত মুসল্লীদের উপর নির্বিচারে অতর্কিত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রকৃতপক্ষে তাবলিগের সাথীরা সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করেনা, অথচ সাদ অনুসারীরা মানুষ হত্যার মধ্যদিয়ে এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, যার প্রমাণ হচ্ছে টঙ্গী ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর হামলা চালিয়ে নিরহ মুসল্লিদের হত্যা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park