1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ট্রাফিক আইন অবহিত করণে বাঁশখালীতে পরিবহন চালক- হেল্পারদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫১৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
সড়ক ও ট্রাফিক আইন অবহিত করণ সংক্রান্তে চট্টগ্রামের বাঁশখালীতে পরিবহন চালক ও হেল্পারদের সচেতনতা মূলুক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“জননিরাপত্তায় সদা জাগ্রত চট্টগ্রাম জেলা পুলিশ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা পুলিশ কর্তৃক কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পুঁইছড়ির প্রেমবাজার এলাকাস্থ পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাঁশখালী ট্রাফিক জোনে কর্মরত পুলিশ সার্জেন্ট/ রুবেল হোসেন মিজি।

প্রেমবাজার পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দীনের সংঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি মোঃ জসিম উদ্দিন, এটিএসআই/৩৪৪ শহীদুল ইসলাম প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সার্জেন্ট / রুবেল হোসেন মিজি বলেন, সড়কে পরিবহন পরিচালনাকালে চালক ও হেল্পারদের যেসব বিষয়ে সচেতনতা অবলম্বন করা ও অত্যাবশ্যকীয় ভাবে পালনীয়  গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সড়ক -পরিবহন আইন সংক্রান্তে আলোচনাকালে তিনি বলেন, সড়কে পরিবহন পরিচালনার সময় ট্রাফিক সিগনাল মেনে চলা, গতিসীমা নিয়ন্ত্রণে রাখা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ রাখা, মাদকমুক্ত ড্রাইভিং, উল্টোপথে গাড়ি পরিচলনা না করাসহ অত্যাবশ্যকীয় পালনীয় ট্রাফিক আইন সংবলিত বিষয়ে পরিবহন চালক এবং হেল্পারদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। হেলমেট পরো, জীবন বাঁচাও, সিটবেল্ট বেঁধে পথ চলো, নিয়ম মানো, সুরক্ষা থাকো, নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, এমন প্রতিজ্ঞায় সড়কে পরিবহন  পরিচালনা করার সংক্রান্তে দিক নির্দেশনা মূলুক আলোচনা করেন সার্জেন্ট/ রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park