1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পুকুরিয়াবাসীর প্রীতি সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম):

চট্টগ্রামে বসবাসরত বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নবাসী নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং পুকুরিয়া ইউনিয়ন শাখা’র আয়োজনে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) নগরীর চকবাজারের পিৎজা লাউন্সে প্রাণবন্ত এই আয়োজনটি সম্পন্ন হয়।

জামায়াতে ইসলামী পুকুরিয়া ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র চট্টগ্রাম দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম -১৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য ইন্জিনিয়ার শহিদুল মোস্তফা । উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ।

ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জাহেদুল আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতে সাংগঠনিক সেক্রেটারি জি এম সাইফুল ইসলাম,মাওলানা বোরহান উদ্দিন রাজী,বিশিষ্ট ব্যাংকার জাহাঙ্গীর আলম আকাশ,রাশেদ চৌধুরী, কাজী মহসিন, মাওলানা সোলতান মাহমুদ, রাহবারে আলম চৌধুরী, আলী আহমেদসহ প্রমুখ।

অনুষ্ঠানে পুকুরিয়াবাসীর বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বক্তারা বলেন,পুকুরিয়াবাসীদের এই ঐক্য ভবিষ্যতে সমগ্র বাঁশখালীর সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় পুকুরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, প্রবাসী প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন এবং বাঁশখালীর উন্নয়ন ও ঐক্যের আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেছেন, ‘দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে।’

মাওলানা জহিরুল ইসলাম আরও বলেন,দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়—এটি ন্যায়বিচার উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। এই প্রতীকের জয়ে দেশের মানুষ জিতবে, ভবিষ্যৎ প্রজন্ম জিতবে।’তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যই জাতির শক্তি। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টিতে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনের লড়াই তারুণ্যের হাত ধরেই সফল হবে ইনশা আল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park