1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৬৩ বার পঠিত

মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ

আনোয়ারায় দীর্ঘ নয় বছর পলাতক থাকার পর ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামী মোঃ ইসহাককে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ ইসহাক একই গ্রামের মৃত বদরুজ্জামানের পুত্র।

জানা যায়, ২০১৩ সালে জুঁইদন্ডী ইউনিয়নে ডাকাতি করতে গিয়ে এক নারীকে ধর্ষণ করেন মোঃ ইসহাক। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা হয়। ওই মামলার ওয়ারেন্ট হলেও তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ৯ বছর পর ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এছাড়া থানায় ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে স্থানীয় মোঃ কফিল হত্যার মামলা রয়েছে। অন্যদিকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মোঃ হাসান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইসহাককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park