
নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি চন্দনাইশের জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র মিনহাজুর রহমানের
দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা ১ নং ওয়ার্ডের বদুর পাড়া এলাকার মিজানুল হকের ছেলে মোঃ মিনহাজুর রহমান (১৪) গত ৫ আগস্ট ২০২৫ ইং- রাত আনুমানিক ১০ ঘটিকার সময় পার্শ্ববর্তী বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন চন্দনাইশ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী। তার সাথে থাকা মোবাইল ০১৮০৬-২২২৭৬১ নাম্বারটি নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধ রয়েছে। ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়াতে পরে চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন বাবা মিজানুল হক। তবে নিখোঁজের ৮ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সন্ধান মেলেনি স্কুল শিক্ষার্থী মিনহাজের। এতে প্রায় পাগলপারা হয়ে গেছে নিখোঁজ হওয়া মিনহাজের বাবা-মা ও তার স্বজনরা। ছেলেকে ফিরে পেতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের সহযোগিতার আকুতি জানিয়েছেন বাবা-মা ও স্বজনরা। মিজানুল হক, মোবাইল- ০১৯৭৭-০৮১২৯৩
Leave a Reply