1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পুকুরিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত- প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪৭৫ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও গ্রামের হামিদ আলী চৌধুরীর বাড়ীর মরহুম আব্দুস সোবহানের সন্তান বশির আহমদ চৌধুরীর বাড়ীতে ১১ জুলাই সোমবার রাত ৯টায় এলপি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তে পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ী ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

বাড়ীর মালিক বশির আহমেদ চৌধুরী বলেন,আমার স্ত্রী বাসায় না থাকায় আমি রান্নাঘরে দুধ গরম করতে যায়, চুলার উপর দুধের পাতিল বসিয়ে দিয়ে সামনের রুমে আসি,এতে আমি রান্না ঘরের সেই দুধের কথা ভুলে যায়।এরপর দেখি রান্নাঘরে এক বিকট শব্দ করে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে, আমার ঘর একলা হওয়ায় আগুন দেখে প্রতিবেশীরা দৌড়ে এসে সবাই আগুন নিয়ন্ত্রণে আনে। বাসায় ফ্রিজ,ফার্নিচার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।


বশির আহমদ চৌধুরীর বাড়ী আগুনে পুড়ে যাওয়ায় তৎক্ষনাৎ পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিনের পক্ষ থেকে উনার জৈষ্ঠ্য সন্তান দি.জে.এ. কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর জনাব, মোঃ জয়নাল আবেদীন ভস্মীভূত স্থান পরিদর্শন করেন এবং অনাকাঙ্ক্ষিত ভুলে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন, বশির আহমদ চৌধুরীকে সান্ত্বনা দেন, পরিবারের সবার জন্য রাতের জন্য ফ্রুট ও শুকনো খাবার নিশ্চিত করেন ও সর্বোচ্চ সাহায্য – সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park